আজ ০৭/০৭/২০২৬ খ্রি. তারিখে সিআইডির সদর দপ্তর ঢাকায় বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন সিআইডি প্রধান ডিআইজি আলি আকবর খান। সম্প্রতি এসপি, ঝালকাঠি জেলা, বরিশাল রেঞ্জ এ বদলির আদেশ হওয়ায় তাকে এ বিদায় সংবর্ধনা ও স্মারক প্রদান করা হয়।
মোহাম্মদ বদরুল আলম মোল্লা ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পদে চাকুরি করে তিনি গত ২৯/০৬/২০২৬ খ্রি. তারিখ সিআইডিতে যোগদান করেন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করেন। সিআইডিতে যোগদানের পূর্বে তিনি সিএমপি (চট্টগ্রাম), ট্যুরিস্ট পুলিশ, এসবি (ঢাকা), ফেনী জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স, মাদারীপুর জেলা (সদর সার্কেল), এসপিবিএন-২, গোপালগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলাসহ অন্যান্য কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
সিআইডি প্রধান ডিআইজি আলি আকবর খান মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর সুস্বাস্থ্য এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।