• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও ঘাটলা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে – ‘তৃণমূলের উন্নয়নই সরকারের অগ্রাধিকার’ :ডিসি মো: রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর নিউটাউন থেকে গঙ্গানগর কবরস্থান পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন এবং বৈদ্যেরবাজার মাছের বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার ৬ জুলাই আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “সরকার তৃণমূল পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গঙ্গানগরের এ সড়কটি চালু হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং কৃষি পণ্য পরিবহনে সুবিধা হবে। একইসাথে মেঘনা নদীর পাড়ে ঘাটলা নির্মাণ হলে নদীপথে যাতায়াতকারী মানুষের দুর্ভোগ লাঘব হবে।”

তিনি আরও বলেন, “উন্নয়ন কাজে স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্প যেন দীর্ঘমেয়াদে জনগণের কাজে আসে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গঙ্গানগর সড়কটি বেহাল অবস্থায় ছিল। নতুন করে উন্নয়ন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। একইভাবে বৈদ্যেরবাজার এলাকায় ঘাটলা না থাকায় নদীপাড়ের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন ঘাটলা নির্মিত হলে নৌ-যোগাযোগ ও মাছ ব্যবসায়ীদের সুবিধা বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা