• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের প্রথম নিয়মিত সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের প্রথম নিয়মিত সভা সোমবার (৬ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নগরীর নারায়ণগঞ্জ ক্লাব ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ সভায় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক মানিকের নেতৃত্বে নতুন রোটারি বর্ষের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দিয়ে উপস্থিত রোটারিয়ানদের স্বাগত জানান ক্লাবের সভাপতি ওমর ফারুক মানিক। পরে এক আবেগঘন মুহূর্তে ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল হক নবনির্বাচিত সভাপতির গলায় রোটারির ঐতিহ্যবাহী লোগো সংবলিত প্রেসিডেন্সিয়াল মেডেল পরিয়ে দেন। দায়িত্ব গ্রহণের পর ওমর ফারুক মানিক ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সকলের দোয়া, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের চার্টার প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা পিডিজি এম জামাল উদ্দিন। বক্তব্যে তিনি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের পেছনে সভাপতি ওমর ফারুক মানিকের দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মানিকের নেতৃত্বে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন আগামী দিনে সেবামূলক কর্মকাণ্ডে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

তিনি বলেন, “রোটারি ক্লাব একটি মানবসেবামূলক সংগঠন। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের সবচেয়ে বড় আনন্দ। সমাজের দুঃখ-কষ্ট লাঘব করে মানুষের মুখে হাসি ফোটানোই রোটারির মূল লক্ষ্য।”

সভায় আরও বক্তব্য রাখেন ক্লাবের নবনির্বাচিত সম্পাদক আল আমিন আহমেদ সাব্বির, ইলেক্ট প্রেসিডেন্ট মো. বদিউল আলম, মইনুল হক, দিলিপ ধর এবং মো. হাসান শরিফ। বক্তারা নতুন রোটারি বর্ষে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার এক বিশেষ পর্বে পিডিজি এম জামাল উদ্দিনের রোটারিতে টানা ৪৩ বছরের গৌরবময় পথচলার নানা স্মৃতি স্মরণ করা হয়। পরে কেক কেটে তাঁর এই দীর্ঘ সেবাযাত্রাকে সম্মান জানানো হয়।

সভাপতির সমাপনী বক্তব্য এবং উপস্থিত রোটারিয়ানদের ২০২৬-২০২৭ রোটারি বর্ষের বৈশ্বিক থিম “Create Lasting Impact” বাস্তবায়নের অঙ্গীকার গ্রহণের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন দীর্ঘদিন ধরে সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও অলাভজনক ভিত্তিতে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত প্রতিরোধ, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, প্রাথমিক শিক্ষা ও সাক্ষরতা এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নসহ রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন অগ্রাধিকারমূলক খাতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা