• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে টংগীবাড়ী উপজেলা কমিটির সৌজন্য সাক্ষাৎ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭১ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী উপজেলা কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে।

রবিবার ৫ জুলাই টংগীবাড়ীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট লাকি আক্তার, কেন্দ্রীয় কমিটির পরিচালক তদন্ত ও মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন পাঠান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাসান, টংগীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ হাসান, সাধারণ সম্পাদক রকিব, সহ-সভাপতি নাসিমা বেগমসহ সংগঠনের অন্যান্য সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল সদ্য অনুমোদিত টংগীবাড়ী উপজেলা কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের সাংগঠনিক নিয়ম পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, “সমাজবিরোধী কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। আইন নিজ হাতে তুলে নেওয়া যাবে না। সমাজকে সুন্দর করার লক্ষ্যে এলাকার সুশীল সমাজকে সাথে নিয়ে সামাজিক কাজ করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কমিটি পরিচালনা করতে হবে। গঠনতন্ত্র বহির্ভূত কোনো কাজ করলে সংশ্লিষ্ট সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকি আক্তার বলেন, মানবাধিকার রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সংগঠনের প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় জনগণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে কেন্দ্রীয় নেতারা টংগীবাড়ী উপজেলা কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা