• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন উদযাপন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৬ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন আজ শনিবার সাড়ম্বরে উদযাপিত হয়েছে।

রৌদ্র ছায়া এর প্রকাশক কবি আহমেদ রউফ এর উদ্যোগে চাষাড়া সমবায় মার্কেটের চতুর্থ তলায় আয়োজিত এ অনুষ্ঠানে একাধারে শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক হিসেবে বহু গুণে গুণান্বিত রণজিৎ মোদককে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে জন্মদিনটি উদযাপন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন লেখক, সাহিত্যিক, কবি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। রণজিৎ মোদকের জীবন ও কর্ম নিয়ে আলাপ-আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।

রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় মধুসূদন মোদক ও মাতার নাম স্বর্গীয় বিরাজ মোহিনী মোদক। তারা পাঁচ ভাই ও দুই বোন। বড় ভাই বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অমৃত লাল মোদক।

তিনি নারান্দিয়া টিআরকেএন হাইস্কুল ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেন। পরে ১৯৭৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

শিক্ষকতার পাশাপাশি ১৯৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থ সাতটি— ‘জোছনা ভাঙা ঢেউ’, ‘পাগলার পাগলনাথ’, ‘মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প’, ‘হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘অতৃপ্ত আঁখি’, ‘রবীন্দ্র-নজরুল ও কয়েকটি প্রবন্ধ’ ও ‘কাশবনে সুতপা’। তিনি ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করছেন। ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আল আশরাফ বিন্দু, কবি ও সাংবাদিক ইয়াদী মাহমুদ,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের সভাপতি মো. সফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, কবি ও লেখক মৃত্যুঞ্জয় দত্ত, কবি মো. আমজাদ হোসেন, কবি ও লেখক শেমান-আল-কাদেরী,কবি ফরিদুল মাইয়ান কবি ফরিদা ইয়াসমিন সুমনা ও কবি বদরুল আলম,কবি এস এ বিপ্লব , কবি রওশন আরা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা