• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Headline
মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন, সভাপতি মহিউদ্দিন মাহমুদ সেক্রেটারি শরীফ সুমন

ফতেপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
0-0x0-0-0#

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকেও এলাকার উন্নয়নে অবদান রাখবেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে‌ জানান ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী সরকার।

শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার নবুরকান্দি ও মান্দারতলী বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন।

তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে, ইউনিয়নের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলাবদ্ধতা নিরসন। এছাড়া কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষাখাতের উন্নয়নে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি, শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় যুবসমাজকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন‌ প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওএমএস কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি ইউনিয়নজুড়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও জানিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী‌ মোহাম্মদ আলী সরকার।

নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণসংযোগ, উঠান বৈঠক এবং সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে নিজের অতীত সেবামূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা