• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

সড়কের নিম্নমানের ইটের খোয়া সরিয়ে নিলেন ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক / ১০৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর-এখলাশপুর সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে ফেসবুকে নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগসংবলিত ছবি ও ভিডিও ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর ঠিকাদারি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে ওই ইট অপসারণের উদ্যোগ নেয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান নোনা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী তুহিন চৌধুরী বলেন, স্ট্রোকজনিত অসুস্থতার কারণে সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগে ঘাটতি থাকায় ভুলবশত নিম্নমানের কিছু ইট নির্মাণস্থলে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এলজিইডির তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে কোনোভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা উচিত নয়। তারা নির্মাণকাজে কঠোর নজরদারি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।

তবে তুহিন চৌধুরী জানান, প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ছেঙ্গারচর-এখলাশপুর সড়কের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের মূল কাজ নিয়ে স্থানীয়ভাবে কোনো অভিযোগ ওঠেনি।

মতলব উত্তর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। নির্মাণকাজে ব্যবহারের জন্য আনা নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।”

স্থানীয়দের দাবি, সরকারের কোটি টাকার উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার যেন না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা