• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এএসপি জাবীর হুসনাইন সানীবের

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মতলব সার্কেলে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি যে-ই হোক, তার পরিচয় বা প্রভাব যাই থাকুক, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করেছেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব।

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। কিশোর ও যুবকরা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা মাদক থেকে দূরে থাকবে এবং ইতিবাচক কাজে নিজেদের নিয়োজিত করবে। তাই ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার দায়িত্ব শুধু পুলিশের নয়, অভিভাবক, জনপ্রতিনিধি, সমাজের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও মাদকমুক্ত মতলব গড়ে তোলা সম্ভব।

এদিকে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় একুশে ক্লাব, চাঁদপুর এবং মতলব দক্ষিণ উপজেলা একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকারে একুশে ক্লাব চাঁদপুর ৩-৪ গোলে জয় তুলে নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তরুণদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল খন্দকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সাবেক সভাপতি রাজিব এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা