মতলব উত্তরের সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৬ সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মুফতি মোহাম্মদ মহসিন।
সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক এর সভাপতিত্বে ও
ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল হক ও আরবি প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আরবি প্রভাষক মোঃ মহসিন।
দোয়া পরিচালনা করেন- প্রবীণ শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।
প্রধান অতিথি মুফতি মোহাম্মদ মহসিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর প্রধান কাজ হলো, জ্ঞানের আলোতে নিজেকে বিকশিত করে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা।
তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ নিজ স্থান থেকে রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা।
প্রধান অতিথি বলেন, দ্বীন ইসলামের জ্ঞান চর্চা বেশি বেশি করতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন রাঙাতে হবে।