• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

মতলব উত্তরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান, ডিজিএমের সঙ্গে বশির সরকারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক / ১৬৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমডি. ওয়াহিদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব বশির আহমেদ সরকার।

রবিবার (২৮ জুন) বিকেলে ছেংগারচর পৌরসভায় অবস্থিত ডিজিএমের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আলহাজ্ব বশির আহমেদ সরকার মতলব উত্তর উপজেলার সর্বত্র নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলা চলমান থাকায় সাধারণ মানুষ গভীর আগ্রহ নিয়ে খেলা উপভোগ করছেন। তাই খেলার সময় যেন কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রা আরও স্বাভাবিক থাকবে।

এ সময় ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এমডি. ওয়াহিদুজ্জামান বলেন, বর্তমানে জাতীয় গ্রিডে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সীমাবদ্ধতার কারণেই কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। তবে মতলব উত্তর উপজেলায় একটি গ্রিড সাবস্টেশনের শাখা (ব্রাঞ্চ) স্থাপন করা গেলে এ অঞ্চলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক সহজ হবে।

জবাবে আলহাজ্ব বশির আহমেদ সরকার বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে বিস্তারিত আলোচনা করে যত দ্রুত সম্ভব একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মতলব উত্তরবাসীর জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা