• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা

নারায়ণগঞ্জে বিডিএস অবহিতকরণ সভায় ড্রোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হবে জমি জরিপ:ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সদর ও বন্দর উপজেলায় চলমান বাংলাদেশ ডিজিটাল জরিপ বিডিএস সম্পর্কে অবহিতকরণ সভা আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেটেলমেন্ট অফিস, ঢাকার চার্জ অফিসার ও সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ড্রোনের মাধ্যমে জমির পরিমাণ সঠিকভাবে জরিপ করতে হবে। ধামরাই ও কুষ্টিয়া জেলায় ইতোমধ্যে এ পদ্ধতিতে জমি জরিপ সম্পন্ন হয়েছে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জ জেলার জমি জরিপও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

তিনি বিডিএস কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারীকে এয়ারক্রাফট পরিচালনায় প্রশিক্ষণ গ্রহণ এবং সার্বিক কাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

সভায় বক্তারা বিডিএসের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন, জমি সংক্রান্ত বিরোধ হ্রাস এবং নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা