• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মোঃ বশির আহমেদ বলেন, অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত শারীরিক চর্চা ও খেলাধুলা তরুণদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

রবিবার (২৮ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর পৌর কিংস ইলেভেন বনাম রেপার শুভ স্পোটিং ক্লাব এর খেলা উদ্বোধনকালে‌ তিনি এ কথা বলেন।

খেলায় পৌর কিংস ইলেভেন টাইব্রেকারে ৪-৩ গোলে রেপার শুভ স্পোটিং ক্লাব পরাজিত করে।

বশির আহমেদ আরো বলেন, আমার নেত্রী খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করেছি, সারাজীবন সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাব।  প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনা বাস্তবায়নে কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাব।

এ সময় বশির আহমেদ বলেন, ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করার বিষয়টি দেশব্যাপী অত্যন্ত জনপ্রিয়। যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এবং তাঁর অবদানকে সম্মান জানাতে দেশ ও প্রবাসে নিয়মিতভাবে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ আয়োজন করা প্রয়োজন।

অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা চাই না তরুণ মাদকের মাঠে খেলুক। আমরা চাই সে সবুজ ঘাসের মাঠে খেলুক। এখানে সে শিখবে ডিসিপ্লিন, শিখবে হার-জিত মেনে নেওয়া, শিখবে টিম হয়ে লড়া।তাই খেলোয়াড় ভাইয়েরা, ন্যায্য খেলুন। রেফারিকে সম্মান করুন। প্রতিপক্ষকে ভাই ভাবুন। জিতলে হাসবেন, হারলে শিখবেন।
আমরা কথা দিচ্ছি – খেলার মাঠের পাশে আমরা আছি, তরুণের পাশে আমরা

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রাজিব।

খেলায়‌ রেফারীর দায়িত্ব পালন করেছেন- মেহেদী হাসান মিলন।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত এ ক্রীড়া আয়োজনের জন্য আয়োজক কমিটির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা