• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রায়হান কবির।

শুক্রবার পুরান কোর্টের সামনে অবস্থিত এ মসজিদে জুমার নামাজ আদায়ের পর তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

নামাজ শেষে জেলা প্রশাসক বলেন, এই ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। মসজিদকে আরও সুন্দর, পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। ওজুখানা, নামাজের স্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমরা দ্রুত কার্যকর উদ্যোগ নেব।

তিনি মসজিদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক এ সময় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা, সম্প্রীতি ও উন্নয়নমুখী মানসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জকে আরও সমৃদ্ধ ও আধুনিক জেলায় পরিণত করা সম্ভব। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে নারায়ণগঞ্জ হবে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি আদর্শ জেলা।

এসময় জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন, আসুন আমরা পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের মাধ্যমে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলি।

নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তার এ উপস্থিতি ও উন্নয়নের আশ্বাসকে সাধুবাদ জানান উপস্থিত মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা