• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে খতমে মিলাদে অংশগ্রহণ ও মোনাজাতে শরিক হন ডিসি মো. রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পবিত্র আশুরা এবং শাহাদায়ে কারবালা উপলক্ষে নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরীফে এশার নামাজের পর খতমে গেয়ারভি শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক আবুল কাউছার আশা।

মিলাদ ও দোয়া শেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন রা. এবং তাঁর সঙ্গীদের শাহাদাত আমাদের শেখায় সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকতে হবে।এই মহান ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করেই আমাদের একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতির নারায়ণগঞ্জ গড়তে হবে।

তিনি আরও বলেন, পবিত্র আশুরা শুধু শোকের দিন নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণার দিন। জেলা প্রশাসন সবসময় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে কাজ করবে।

মাহফিলে শাহাদায়ে কারবালার রূহের মাগফেরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং নারায়ণগঞ্জবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা বলেন, আশুরার চেতনা আমাদের বিভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায়। নারায়ণগঞ্জ-০৫ আসনকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিলাদ মাহফিলে দরগাহ শরীফের খাদেম, দরগা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা