VSHRO- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. শাহানাজ জামান এর শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু তার নিজস্ব ফেসবুক আইডিতে তা হুবহু তুলে ধরা হলো।
মানুষের কর্মই তার শ্রেষ্ঠ পরিচয়, আর সেই পরিচয়ের পথে সহযোদ্ধাদের ভালোবাসা পরম পাওয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (VSHRO)-এর সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রিয় বোন অ্যাডভোকেট শাহানাজ জামান আমাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আজীবন সদস্য হিসেবে মনোনীত হওয়ার এই আনন্দক্ষণে তার এমন আন্তরিক অভ্যর্থনা আমার হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে গেছে।
এদিন তার সাথে উপস্থিত ছিলেন VSHRO-এর মহৎপ্রাণ সদস্যবৃন্দ-মহাসচিব সাফায়েত সারদীন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ও সাংবাদিক মনজুর আহমেদ মুন্না এবং কার্যকরী পরিষদের সদস্য সিনাফি রহমান। আপনাদের এই নিরঙ্কুশ ভালোবাসা আমাকে আপ্লুত, মহিমান্বিত ও গৌরবান্বিত করেছে।
প্রিয় বোন শাহানাজ জামান-আপনার সততা, নিষ্ঠা ও কর্মস্পৃহা আপনাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিক। দেশ ও জাতির কল্যাণে আপনার অগ্রযাত্রা অপ্রতিহত থাকুক, মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়াই করি। আপনাদের সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার প্রার্থনা।
একজন নগণ্য ভাই