• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নারায়ণগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত বিলবোর্ড, ফুটপাত, দোকানপাটসহ সকল অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সওজের যেসব জায়গা দীর্ঘদিন ধরে বেদখলে রয়েছে, সেগুলো উদ্ধারে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসকের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। জুন মাসে বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততা থাকলেও আগামী জুলাই মাস থেকে পুরোদমে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

নির্বাহী প্রকৌশলী জানান, রূপগঞ্জের তারাবো এলাকায় সওজের কোয়ার্টার ও একটি পুকুর রয়েছে। কোয়ার্টারে নিয়মবহির্ভূতভাবে অবস্থানকারীদের ইতোমধ্যে কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে পুকুর দখলের ঘটনায় নারায়ণগঞ্জ সড়ক উপ-বিভাগ-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সওজ) মোহাম্মদ আহসান উল্যাহ মজুমদার বাদী হয়ে গত ৮ জুন ২০২৬ তারিখে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটির স্মারক নম্বর ৩৮৯।

তিনি বলেন, পুকুরপাড়ে অবৈধভাবে গড়ে তোলা মুরগির খামার ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সওজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

ডেমরা সেতুর তারাবো প্রান্তে সওজের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ও বিলবোর্ডের বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যার স্মারক নম্বর ৩৯০।

অবৈধ গ্যাস সংযোগ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “অবৈধ গ্যাস ব্যবহারের বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তারা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।”

তিনি আরও জানান, সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর উভয় পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বিলবোর্ডের বিরুদ্ধেও সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। যার স্মারক নম্বর ৩৯১।

সাংবাদিকদের উদ্দেশে নির্বাহী প্রকৌশলী বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। যেকোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই করা প্রয়োজন। মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।”

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “সড়ক ও জনপথ বিভাগের জায়গা অবৈধভাবে দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অতি দ্রুত সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা