• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

নিজস্ব প্রতিবেদক / ৭২ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬
0-0x0-0-0#

 

চাঁদপুরের মতলব উত্তর থানার পুলিশের চলমান আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী অভিযানে গত ১ এপ্রিল থেকে ২২ জুন পর্যন্ত তিন মাসে ৭৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। একই সময়ে ১৬৬টি চেকপোস্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালানো হয় এবং ২৮টি যানবাহন আটক করা হয়েছে।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, এ সময় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ১শ’ ২৫ পিস ইয়াবা ও ৩ কেজি ২শ’ ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মে মাসে উদ্ধার করা হয় ২শ’ ২১ পিস ইয়াবা, ৩শ’ ৭৫ গ্রাম গাঁজা, একটি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ। এছাড়া জুন মাসের ২২ তারিখ পর্যন্ত অভিযানে ৪শ’ ১৫ পিস ইয়াবা, ৯শ’ ৬৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়েছে।

এ প্রসঙ্গে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও প্রয়োজন। যে কোনো অপরাধমূলক তথ্য পুলিশকে জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি-০১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা