• সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

রাজশাহীকে ‘স্মার্ট-সবুজ’ নগরী গড়তে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল রাসিক: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রশাসকের মতবিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজশাহী মহানগরীকে সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে রাসিক প্রশাসক মার্কিন রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। আলোচনা শেষে রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন তিনি। রাসিকের পরিদর্শন বইয়েও মন্তব্য লিখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মতবিনিময় সভায় রাজশাহীকে নিরাপদ, স্বাস্থ্যকর ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে রূপান্তরে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্জ্য ব্যবস্থাপনা, নগর সবুজায়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, স্মার্ট সিটি অবকাঠামো ও জনস্বাস্থ্য সেবার মানোন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজশাহীকে একটি পরিকল্পিত, পরিবেশবান্ধব ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। যুক্তরাষ্ট্রের মতো দেশের উন্নত প্রযুক্তি ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা আমাদের পথ দেখাবে বলে আশা করি।”

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহীর উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন এবং নগরীর টেকসই উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সফরসঙ্গী পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও পলিটিক্যাল অফিসার চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন। রাসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা