• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের কর্মশালা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা ও মাঠপর্যায়ের সমন্বয় জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) সকাল ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ফতুল্লায় জেলা পর্যায়ের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সিভিল সার্জন ডা. আ ফ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, ব্র্যাক সেন্ট্রাল ম্যানেজার সুরমিয়ারা হোসেনসহ ব্র্যাক প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, মানব পাচার রোধে মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদের সহযোগিতা অপরিহার্য। তিনি খুব শীঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সভা করে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ব্র্যাক যেমন বেসরকারি সংস্থা হয়েও মানব পাচার রোধে উদ্যোগ নিয়েছে, তেমনি ইউএনওদের সঙ্গে মিটিংয়ের মাধ্যমে পাচারকারীদের রোধ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক আরও জানান, ডিসি অফিসের নিচে প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক চালু রয়েছে। প্রবাসে কেউ মারা গেলে লাশ আনা-নেওয়া অথবা যেকোনো জরুরি সহায়তার জন্য এই ডেস্ক সার্বক্ষণিক সেবা দিচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন সভায় সবাইকে সচেতন ও সজাগ দৃষ্টিতে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সোনারগাঁও ও আড়াইহাজার এলাকায় বহিরাগত মানুষ বেশি বসবাস করে। এই এলাকাগুলোতে মানবপাচারের মতো অপরাধ বেশি হয়। চোরাচালান প্রতিরোধে আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

কর্মশালায় বক্তারা মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা