• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানে সদর উপজেলাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে সম্মাননা প্রদান চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জননিরাপত্তা নিশ্চিতে সকল অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযানের সিদ্ধান্ত ডিসির নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান কাজী নজরুল ইসলাম এর “অভিযান” কবিতার শতবর্ষ ও ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জ সদর কোর্টে অ্যাডিশনাল ডিআইজি মো. সায়ফুজ্জামান ফারুকী’র দ্বি-বার্ষিক পরিদর্শন নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গ্রাজুয়েটস এসোসিয়েশনের মত বিনিময় রথযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে জিরো টলারেন্স নীতি: এসপি মিজানুর রহমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের উপর নির্দেশ প্রধানমন্ত্রীর পানিবন্দী অসহায় মানুষের দুর্দশা লাঘবে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী নিয়ে দুয়ারে দুয়ারে মামবিক ডিসি জাহিদ

যুবসমাজকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী প্ল্যাটফর্ম যুবদল : জিয়াউর রহমান জিয়া

নিজস্ব প্রতিবেদক / ১৫০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি দেশের তরুণ সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।

সোমবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর রমনায় মতলব উত্তর উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ সমাজকে সংগঠিত করার মাধ্যমে যুবদলকে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত করা সম্ভব, যা সামগ্রিকভাবে দলকে এবং আগামী দিনে দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান জিয়া।

মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মদ‌ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মুরাদ বেপারী’সহ উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা