• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নগরবাসীর সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’। মঙ্গলবার (০২ জুন ২০২৬) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে-তে সিএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী সেবাপ্রত্যাশী নাগরিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সেবাপ্রত্যাশী তাদের দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সিএমপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের অভিযোগ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাপ্রত্যাশী নগরবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের উন্মুক্ত মতবিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা