• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে ডিআইজি আলি আকবর খান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান।

পুলিশ সদর দপ্তরের গতকাল সোমবার ১ জুন জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্ম নেওয়া আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন রেঞ্জ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত উৎকর্ষ বাড়াতে ডিআইজি আলি আকবর খান দেশে-বিদেশে বহু উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন। বিশেষ করে মানব পাচার রোধ ও অভিবাসন বিষয়ে তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। ইতালিতে বৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা এবং মালদ্বীপে দক্ষিণ এশিয়ার মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক ডাটা কালেকশন কর্মশালাসহ একাধিক আন্তর্জাতিক কর্মসূচিতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আলি আকবর খানের দূরদর্শিতা ও পেশাদারিত্বের নেতৃত্বে সিআইডির চলমান অপরাধ তদন্ত কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সময়োপযোগী হবে বলে তাঁরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা