• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

 

মতলব উত্তর উপজেলা সর্ববৃহৎ ফরাজীকান্দি ইউনিয়নের দু’বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার (১ জুন) বাদ জোহর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমা তুজ যোহরার সামনে দু’বারের এই ইউপি চেয়ারম্যানের জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা নামাজ পড়ান এবং জানাযা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানি।
জানাজা পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রীপুত্র তানভীর হুদা।
এ সময় আরো বক্তব্য রাখেন,
চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশির সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমীন স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার, সমাজসেবক ও রাজনীতিবিদ গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবাহান রানা, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, রাজনীতিবিদ হেলাল উদ্দিন সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরসৌস,
সাবেক জনপ্রতিনিধি মাহবুব আলম মিষ্টার, ব্যবসায়ী ও রাজনীতিবিদ কবির হোসেন।
বাদ আসর স্থানীয় ছোট হলদিয়া গ্রামের মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুম এই ইউপি চেয়ারম্যান কে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, দু’বারের এই ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোট হলদিয়ায় তার নিজ বাড়ীতে গত রাতে অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা