
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদল এর সভাপতি গাজী মোঃ রেহান উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি কোরবানির প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
এই পবিত্র মাহেন্দ্রক্ষণে গাজী মোঃ রেহান উদ্দিন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তিনি বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শুধু পশু কোরবানি করলেই হবে না, আমাদের অন্তরের অহংকার, হিংসা ও সংকীর্ণতাকেও কোরবানি দিতে হবে। বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের চর্চাই হোক ঈদের মূল শিক্ষা।
গাজী মোঃ রেহান উদ্দিন আরও বলেন, পবিত্র ঈদুল আজহা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ত্যাগের চেতনা ছড়িয়ে দিক। সকল ভেদাভেদ ভুলে মানুষ যেন একে অপরের পাশে দাঁড়ায় এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়—সেই আহ্বান জানান তিনি।
এসময় সমাজের অসহায়, অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে গাজী মোঃ রেহান উদ্দিন ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।