মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ছাত্রদলের সাবেক সদস্য সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর সাবেক ছাত্রনেতা এবং ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল আহাম্মদ সোহেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি মোঃ জালাল উদ্দিন-এর পক্ষ থেকেও ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা পৌঁছে দেন। ঈদুল আজহার মহিমান্বিত শিক্ষা মানুষের মাঝে ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয় উল্লেখ করে ফয়সাল আহাম্মদ সোহেল সকলকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
এক শুভেচ্ছা বার্তায় ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। এই ঈদ আমাদের আত্মত্যাগ, মানবতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।
তিনি আরও বলেন, ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব, উন্নয়ন ও পরিবর্তনের মূল চালিকাশক্তি। তাই যুব সমাজের ইতিবাচক অংশগ্রহণ ছাড়া কোনো এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
ফয়সাল আহাম্মদ সোহেল বলেন, আমি সবসময় তরুণদের পাশে থাকতে চাই। তাদের স্বপ্ন, আশা ও প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য কাজ করতে চাই। তরুণ প্রজন্মের ভালোবাসা ও সমর্থন আমাকে মানুষের জন্য কাজ করার সাহস ও অনুপ্রেরণা দেয়।
তিনি ঈদের এই আনন্দঘন মুহূর্তে ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুন।