পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছেংগারচর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর যুবদলের আহ্বায়ক এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ উজ্জ্বল ফরাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ছেংগারচর পৌরবাসীর সুখ-দুঃখের সাথী হয়ে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও ছেংগারচর পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান।
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে তিনি ছেংগারচর পৌরবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক। নগরকান্দা পৌরবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।