• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন

নিজস্ব প্রতিবেদক / ৯০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য এবং সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, ভালোবাসা ও মানবতার এক অনন্য শিক্ষা। এই পবিত্র উৎসব মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।

জাহাঙ্গীর আলম মামুন আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
মোঃ জাহাঙ্গীর আলম মামুন দীর্ঘদিন ধরে সুলতানাবাদ ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্থানীয় জনগণের কাছে একজন জনবান্ধব ও মানবিক নেতৃত্ব হিসেবে ইতোমধ্যে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

মোঃ জাহাঙ্গীর আলম মামুন আরও বলেন, সুলতানাবাদ ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। ঈদের এই পবিত্র মুহূর্তে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

এ সময় তিনি আলহাজ্ব মোহাম্মদ জালাল উদ্দিন এমপির পক্ষ থেকেও সুলতানাবাদ ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পরিশেষে তিনি সুলতানাবাদ ইউনিয়নের সকল ধর্মের মানুষের প্রতি পুনরায় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা