• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়াতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ে চলমান মন্ত্রিসভার বৈঠক শেষে রাজধানী মিরপুর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের বাসায় যান তিনি।

এসময় তিনি রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে নিহত শিশুটির স্বজনদের খোঁজখবর নেন। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ঘটনার সার্বিক পরিস্থিতিও খোঁজ নেন তিনি।

এর আগে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবী সেকশন-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে রামিসার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে।

পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২০ মে) অভিযুক্ত ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা