• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালু করছে সরকার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

বুধবার, ১৪ মে সচিবালয়ে নিজ কক্ষে ৬ষ্ঠ ও ৭ম ভূমি ব্যবস্থাপনা ফান্ডামেন্টাল কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

সিনিয়র সচিব বলেন, ভূমি প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি কমিয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, অতীতে ভূমি অধিগ্রহণ ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের অভিযোগ ও অনাস্থা ছিল। বিশেষ করে দালচক্র, অতিরিক্ত অর্থ দাবি এবং দীর্ঘসূত্রতার কারণে মানুষ ভোগান্তিতে পড়ত। সেই চিত্র বদলাতে সরকার প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে।

সালেহ আহমেদ জানান, ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি আরও সম্প্রসারণ করা হবে। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা দ্রুত ক্ষতিপূরণ পাবেন এবং হয়রানি কমবে। একইসঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

সিনিয়র সচিব কর্মকর্তাদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, জনগণ যেন ভূমি অফিসে এসে সম্মান পায়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষের দুর্ভোগ বাড়ায় এমন কোনো আচরণ সহ্য করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা