• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্বভার গ্রহণ

চট্টগ্রাম জেলা পুলিশের নতুন অভিভাবক হিসেবে মোঃ মাসুদ আলম বিপিএম আজ ০৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

যোগদান উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে নবাগত পুলিশ সুপার কে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম জেলা পুলিশ নবনিযুক্ত পুলিশ সুপার এর গতিশীল নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রাম জেলায় স্মার্ট পুলিশিং, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে।

চট্টগ্রামের সম্মানিত নাগরিকবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে নবাগত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, গোয়েন্দা শাখা (ডিবি), বিশেষ শাখা (ডিএসবি) ও অন্যান্য ইউনিটের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন এবং ‘টিম চট্টগ্রাম’ হিসেবে একযোগে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা