চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ সালের পরীক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব মনিরুল হক পাটোয়ারী। সভায় প্রধান অতিথি ও অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক জনাব মোঃ হাবিবুর রহমান। এছাড়াও শিক্ষানুরাগী জনাব নাছির উদ্দিন মাষ্টার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সভায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বাসায় উপযুক্ত অধ্যয়ন পরিবেশ তৈরি এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সমন্বয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই শুরু থেকেই পরিকল্পিত ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো ফল অর্জন সম্ভব। শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, হোমওয়ার্ক সম্পন্ন করা এবং শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।
[caption id="attachment_1189" align="alignnone" width="1278"]
সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা[/caption]
সভা শেষে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।