ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ
শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জে দাঁতের সুরক্ষায় মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ করা হয়েছে। ৬ মে(বুধবার) ফতুল্লার ইসদাইর গাবতলি নতুন বাজার এলাকায় মারকাযুল আবরার ইসলামিক এডুকেশনে এ আয়োজন করা হয়।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডাক্তার ফরহাদ আহম্মেদ জেনিথ এর তত্বাবধানে মাদ্রাসার ৩শ’র অধিক শিক্ষার্থীকে এ চিকিৎসা দেয়া হয়।
আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন - শান্তির ছায়া মহিলা ও শিশু কল্যাণ সংস্থার সভাপতি ফেরদৌস আরা অনা মেম্বার, বিশিষ্ট সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্ণা ও মুফতি মাসদুকুর রাহমান আল ফরিদি।