• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ যুক্তির মহারণ প্রতিপাদ্যে জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর সদর উপজেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা সকল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার : এসপি হাবিবুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক / ১০০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে পূর্ণাঙ্গ সফরসূচী প্রকাশ হয়েছে। ইতোমধ্যে এ সফরকে ঘিরে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দলীয় নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও গেটে ভরে যাচ্ছে। চারদিকে যেন সাজ সাজ রব দেখা যাচ্ছে।

বুধবার (০৬ মে) এ সফর সম্পর্কিত তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

আগামী ১৬ মে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, উদ্বোধন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এদিন সকাল ৭টায় প্রধানমন্ত্রী ঢাকাস্থ গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে যাত্রা করবেন। ৯টায় শাহরাস্তি উপজেলায় টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজারস্থ খাল পুনঃখনন ও জনসভায় যোগদান করবেন।

এদিন বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষেরহাটে উপস্থিতি ও খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। দুপুর ১টায় সার্কিট হাউজে অবস্থান শেষে জোহরের নামাজ, মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম নিবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন ও জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান করবেন। বিকেল সাড়ে ৪টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর পৌরসভা অডিটোরিয়ামে সুধী সমাবেশে যোগদান করবেন।

পরে বিকেল সাড়ে ৫টায় জে. এম. সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর জেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় সংসদ সদস্য চাঁদপুর-৩ ও জেলা বিএনপির সভাপতির বাসভবন/চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগদান করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। রাত সাড়ে ১০টায় ঢাকাস্থ গুলশান বাসভবনে উপস্থিত হবেন।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের এমন কর্মসূচী সুশৃঙ্খল ও সফল করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই চাঁদপুরে প্রথম আগমন। এতে দলীয় নেতাকর্মীসহ সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এটা তার সরকারি সফর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাগণ তার সফরসঙ্গী হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা