1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার পঠিত

সিআইডি প্রধানের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গত ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এর সাথে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন Mr. Riley Palmertree, Assistant Legal Attaché এবং Mr. Md. Aminul Islam, Police Liaison Specialist (FBI/LEGAT)।

বৈঠকে ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম এবং অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ পরিবর্তিত ও জটিলতর অপরাধপ্রবণতা মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সিআইডির প্রতিষ্ঠান হিসেবে তদন্ত ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় সম্ভাব্য সক্ষমতা উন্নয়নমূলক (capacity development) উদ্যোগ গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এসময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost