1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব ২০২৬ উপলক্ষে বিভিন্ন ঘাট পরিদর্শনে ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব ২০২৬ উপলক্ষে বিভিন্ন ঘাট পরিদর্শনে ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উৎসব ২০২৬ উপলক্ষে বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।

মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান ঘাট পরিদর্শন করা হয়।

এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বিভিন্ন ঘাট এলাকা পরিদর্শন এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। এসময়ে স্নান ঘাটগুলোতে পানি ও আলোর স্বল্পতা রোধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অধিক সংখ্যক সেবাক্যাম্প স্থাপন, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি, ট্রাফিক ব্যবস্থা, স্নান ঘাটগুলোতে কচুরিপানা ও পানি সরবরাহ, চুরি ছিনতাই রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তরকে উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য এবং সুষ্ঠভাবে উৎসব সম্পন্নের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার জেলা আনসার কমাডেন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা এন এস আই এর জয়েন্ট ভিক্টর দ্বাদশ মুন্সি, ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জুন এর ডেপুটি ডিরেক্টর ওসমান, লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পুণ্যস্নান উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শিখন সরকার, বাংলাদেশ পুজো পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost