1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি রায়হান কবির, উপহার দিলেন ঈদ সামগ্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত

এতিম-সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন ডিসি রায়হান কবির, উপহার দিলেন ঈদ সামগ্রী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। এ সময় তিনি এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেন।

সোমবার, (৯ মার্চ) সন্ধ্যায় মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, সমাজে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে নিয়ে আমাদের সামনের দিকে চলতে হবে। এখানে যারা এতিম শিশু রয়েছেন তারা একা নয় আমরা তাদের পাশে আছি। তিনি বলেন এই ঈদ উপহার তাদের মুখে হাসি ফোটাবে। তাদের মুখে হাসি থাকলেই আমি নিজেকে সার্থক বলে মনে করবো। তাই আমি এতিম শিশুদের নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর প্রমূখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost