
জাতীয় শহীদ সেনা দিবস- ২০২৬ উপলক্ষ্যে শহীদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠিত
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার) তারিখে জাতীয় শহীদ সেনা দিবস- ২০২৬ উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকান্ডে শহীদ সেনাসদস্যগণের ১৭তম শাহাদাত বার্ষিকী স্মরণ এবং শহিদ পরিবারের সদস্যবৃন্দের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই সভায় তিনি শহিদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি, শহীদ পরিবারের সদস্যবৃন্দের উপস্থাপিত বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়সমূহ মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী; প্রতিরক্ষা উপদেষ্টা; সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণ; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং শহিদ পরিবারের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply