জুলাই যোদ্ধা শহীদ সজল এর মাতাকে স্বনির্ভর করে তুলতে নাঃগঞ্জ ডিসি'র ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
নারায়ণগঞ্জ আড়াইহাজার থানায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সজল এর মাতা রুমা বেগম একটি ইলেকট্রিক সেলাই মেশিনের জন্য আবেদন করেন জেলা প্রশাসক মো: রায়হান কবির এর কাছে। আবেদনে বলেন আমার পরিবার বর্তমানে অনেক আর্থিক কষ্টের মধ্যে দিনযাপন করছেন।সংসারের ব্যয় নির্বাহ করা তার পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে উঠেছে। এমতাবস্থায়, সংসারের ব্যয় নির্বাহ ও স্বাবলম্বী হওযার লক্ষ্যে আমি সেলাই কাজের মাধ্যমে আয় করতে আগ্রহী। যদি আমাকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন প্রদান করা হয়, তবে আমি ঘরে বসেই সেলাই কাজ করে আমার পরিবারের ভরণ-পোষণে সহাযতা করতে পারব এবং ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হব।
, আমার আর্থিক ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে আমাকে একটি ইলেকট্রিক সেলাই মেশিন প্রদান করার জন্য আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির মানবিক দৃষ্টি বিবেচনা করে খুব দ্রুত একটি ইলেকট্রনিক সেলাই মেশিন রুমা বেগম কে উপহার প্রদান করেন এবং স্বনির্ভর করে তুলতে তার পাশে দাঁড়ান।
২৪ ফেব্রুয়ারি সোমবার নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা'র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জাবেদ আলম এবং রুমা বেগমের পরিবারবৃন্দ।