1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সাথে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়া’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সাথে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়া’র সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির-এর সাথে আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক ফুল দিয়ে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সমন্বয়ের মাধ্যমে সামনের দিনগুলোতে দায়িত্ব পালনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এই সময় দিপু ভূঁইয়া জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায়।

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন সহ দিপু ভুইয়ার সাথে থাকা উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost