
ভোলা জেলায় পুলিশ নিরপেক্ষ ও পেশাদারিত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব পালনে জেলা পুলিশের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞত ও প্রীতিভোজ
নির্বাচনকালীন সময়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশ-এর উদ্যোগে এক বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা পুলিশ লাইন্স মাঠে সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সদয় উদ্যোগে জেলা পুলিশের সকল সদস্যদের সম্মানে এ আয়োজন করা হয়। একই সঙ্গে জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়িতেও একযোগে বড়খানার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সদস্যদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে আরও বলেন, “আগামী দিনেও বাংলাদেশ পুলিশ যাতে নিষ্ঠা, একাগ্রতা, পেশাদারিত্ব এবং সততার সাথে দায়িত্ব পালন করে, সে বিষয়ে আমাদের সর্বদা তৎপর থাকতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে পুলিশ বাহিনীর সততা ও নিষ্ঠার প্রতিফলন ঘটাতে হবে।”
উক্ত আয়োজনে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সম্মানিত জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলা জেলা পুলিশ-এর সকল পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সহ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট প্রধান, সিভিল স্টাফ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply