1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নারায়নগঞ্জে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন আয়োজন সার্থক: জেলা প্রশাসক মো:রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নারায়নগঞ্জে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন আয়োজন সার্থক: জেলা প্রশাসক মো:রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো:রায়হান কবির সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে ‘সার্থক’ হিসেবে অভিহিত করেছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি জানান, সরকারের লক্ষ্য অনুযায়ী ‘ইতিহাসের সেরা ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচন’ উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়েই নারায়ণগঞ্জে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন চলাকালীন কেন্দ্রে দীর্ঘ লাইনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে জেলা প্রশাসক বলেন, দুটি ব্যালটে ভোট গ্রহণ এবং বিশেষ করে বোরকা পরিহিত নারী ভোটারদের পরিচয় যাচাইয়ে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় লাইনে অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে। তবে ভোটাররা এতে বিরক্ত না হয়ে বরং আনন্দের সঙ্গেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মো:রায়হান কবির স্বীকার করেন যে, সম্পূর্ণ নতুন একটি সেটআপে নির্বাচন আয়োজন করা ছিল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নির্বাচন কর্মকর্তারা এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ বা মানুষের সাথে পূর্বপরিচিত ছিলেন না। তা সত্ত্বেও, রাষ্ট্র ও আগামীর নিরাপদ বাংলাদেশের স্বার্থে তারা এই নির্বাচনকে ইমেজের প্রশ্ন হিসেবে গ্রহণ করেছিলেন।

তিনি স্পষ্ট করে বলেন যে, এবারের নির্বাচনের মূল মানদণ্ড ছিল শান্তিপূর্ণ পরিবেশ ও নিরপেক্ষতা। সরকারি কর্মকর্তাদের অতীতের সমালোচনা কাটিয়ে উঠতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কোনো প্রকার গাফিলতি বরদাশত করা হয়নি। যদিও অনেক প্রিজাইডিং ও পোলিং অফিসার অভিজ্ঞ ছিলেন না, তবুও নতুন ও মেধাবী কর্মকর্তাদের কঠোরভাবে যাচাই-বাছাই করে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মনে করেন, কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের সুযোগ থাকলে ভোট গ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হতো। সব মিলিয়ে, নিরপেক্ষ,শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে নারায়ণগঞ্জের নির্বাচন সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost