1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিশুদের মাঝে শীতবস্ত্র,কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান সহ মিনি পার্ক ও কিডস জোন উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পঠিত

শিশুদের মাঝে শীতবস্ত্র,কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান সহ মিনি পার্ক ও কিডস জোন উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

আজ ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মুসলিমনগর বায়তুল আমান শিশু পরিবার নিবাস (বালক) পরিদর্শন করেন। এ সময় তিনি শিশুদের মাঝে শীতবস্ত্র,কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী প্রদান করেন এবং শিশুদের খেলাধুলার জন্য নবনির্মিত মিনি পার্কের উদ্বোধন করেন।

পরবর্তীতে দুপুরে তিনি PEDP-4 প্রকল্পের আওতায় নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কিডস জোন উদ্বোধন করেন। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এলজিইডি র নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানুজ্জামান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost