1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম(বার) এর তাঁর বক্তব্য বলেন “আসন্ন শারদীয় দুর্গাপূজা নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে সম্পন্ন করা হবে। এজন্য প্রতিটি পূজামণ্ডপে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবকবৃন্দ সার্বক্ষণিক উপস্থিত থাকবে।” পুলিশ সুপার আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হবে যাতে অপরাধীদের সহজে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়।” পরিশেষে তিনি প্রতিমা বিসর্জন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান করেন।

এ সময় বাবু শিপন সরকার, জেল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও
বাবু হংশ মহাপ্রভু, সভাপতি, ইসকন মন্দিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost