1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ (৫ম ধাপ) এর সমাপনী অনুষ্টানে বাহিনীর মহাপরিচালক

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পঠিত

সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ (৫ম ধাপ) এর সমাপনী অনুষ্টানে বাহিনীর মহাপরিচালক

আজ ২৩ আগস্ট ২০২৫ তারিখে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ-২০২৫ এর ৫ম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস (প্রশিক্ষণ, আভি সদর দপ্তর); উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার (আনসার ভিডিপি একাডেমি)সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে মহাপরিচালক মহোদয় সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মহাপরিচালক মহোদয় সতেজকরণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে আরও সচেষ্ট হওয়ার নির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী ১ লক্ষ ৮০ হাজার নতুন সদস্যকে প্রশিক্ষণের মাধ্যমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ (ছয়) লক্ষাধিক সদস্য মোতায়েন করা হবে।

মহাপরিচালক মহোদয় সতেজকরণ প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। সমাপনী অনুষ্ঠান শেষে মহাপরিচালক মহোদয় একাডেমির বিভিন্ন নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost