1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

না’গঞ্জে পবিত্র আখেরী চাহার শোম্বাহ্ ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রাঃ) এর ওরস মোবারক উদযাপন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

না’গঞ্জে পবিত্র আখেরী চাহার শোম্বাহ্ ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রাঃ) এর ওরস মোবারক উদযাপন

খানকায়ে কাদেরিয়া তৈয়্যবিয়া ও কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র আখেরী চাহার শোম্বাহ্ ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রাঃ) এর ১০৭তম ওরস মোবারক উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ গাউসিয়া কমিটি নারায়ণগঞ্জ মহানগর।

বুধবার (২০ আগষ্ট) সকাল ১০টায় নগরীর পুরাতন জিমখানায় খানকাহ্ ও মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ও-ই খানকহ্ ও মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আনজুমান এ. রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও মানবিক সংগঠন বাংলাদেশ গাউসিয়া কমিটির মুখপাত্র আলহাজ্ব এড. মোসাহেব উদ্দিন বখতিয়ার।

কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন’র সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব হাফেজ শফিকুর রহমান, আলহাজ্ব ওসমান গণি, সাংবাদিক আবু সাইদ কাদেরী, মাওলানা আবু নাসের মোহাম্মদ মুসা, মাওলানা আব্বাস উদ্দিন, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মুহাম্মদ মাঈনুল হাসান প্রমূখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost