বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করা অপরিহার্য : কেএম মাজহারুল ইসলাম জোসেফ
সংবাদ মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণের জন্য বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর সংবাদ প্রকাশ করা অপরিহার্য। এর অর্থ হলো, কোনো ঘটনার বিবরণ দেয়ার সময় ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্ব এড়িয়ে শুধু সত্য ঘটনা এবং নির্ভরযোগ্য উৎস থেকে পাওয়া তথ্য পরিবেশন করা। এতে করে পাঠক বা শ্রোতারা একটি ঘটনার সম্পূর্ণ চিত্র পায় এবং নিজেরাই একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক আজকের নীরবাংলা'র প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
শুক্রবার সন্ধ্যায় দৈনিক আজকের নীরবাংলা'র প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ এর শারীরিক খোঁজ খবর নেয়ার জন্য দৈনিক আজকের নীরবাংলা'র সম্পাদক ও প্রকাশক একেএম ইমদাদুল হক মিলনের নেতৃত্বে পত্রিকার কর্মকর্তারা গেলে এ সময় তিনি এ কথা বলেন।
এ সময় দৈনিক আজকের নীরবাংলা'র নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর প্রতি পক্ষপাতিত্ব না করে, ঘটনার পেছনের সত্য তুলে ধরা উচিত। একটি ঘটনার একাধিক দিক থাকতে পারে। সম্ভব হলে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনাটি উপস্থাপন করা উচিত, যাতে পাঠক একটি ভারসাম্যপূর্ণ ধারণা পায়।অস্পষ্টতা বা দ্ব্যর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। তথ্য পরিবেশনে স্পষ্ট এবং সঠিক ভাষা ব্যবহার করা উচিত।
তিনি আরো বলেন, সংবেদনশীল বা বিতর্কিত বিষয়ে সংবাদ পরিবেশনের সময় এমন শব্দ ব্যবহার করা উচিত যা পক্ষপাতদুষ্ট নয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনা করার ক্ষেত্রেও বস্তুনিষ্ঠতা বজায় রাখা উচিত। গঠনমূলক সমালোচনা করা ভালো, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা ভিত্তিহীন অভিযোগ করা উচিত নয়।