1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: আড়াইহাজার ও রূপগঞ্জে মোবাইল কোর্টের কার্যক্রম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান: আড়াইহাজার ও রূপগঞ্জে মোবাইল কোর্টের কার্যক্রম

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসাবে যোগদানের পরপরই বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারমধ্যে গ্যাস সংকট নিরসনে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আহবান করেছেন।এই অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে তিনি বলেছেন। তারই পরিপ্রেক্ষিতে গতকাল, ১০ জুলাই, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) আড়াইহাজার জোনাল অফিস (জোবিঅ-আড়াইহাজার) এবং রূপগঞ্জ আঞ্চলিক বিতরণ অফিস (আবিবি-রূপগঞ্জ) যৌথভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) সৈকত রায়হান এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে মোট তিনটি স্পটে অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করা হয় এবং প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্যের ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের পাইপ উত্তোলন করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে পাইপ জব্দ করা হয় এবং ভবিষ্যতের অবৈধ সংযোগ রোধে কিলিং/ক্যাপিং করা হয়।

অভিযানের বিস্তারিত:
স্পট-১: সত্যবান্দি, দুপতারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
সত্যবান্দি এলাকায় ২ ইঞ্চি ব্যাসের একটি অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৪০০টি বাড়ির ৫০০টি আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখান থেকে প্রায় ৪০০ মিটার দৈর্ঘ্যের ২ ইঞ্চি ব্যাসের পাইপ উচ্ছেদ করা হয়।

স্পট-২: তিনগাঁও, দুপতারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
তিনগাঁও এলাকায় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের দুটি সোর্স পয়েন্টের মাধ্যমে পরিচালিত অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়। এই স্পটে প্রায় ১ কিলোমিটার এলাকার আনুমানিক ২০০টি বাড়ির ২৫০টি আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উচ্ছেদকৃত পাইপের দৈর্ঘ্য ছিল প্রায় ১০০ মিটার (১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের)।

স্পট-৩: সত্যবান্দি (উদয়ন বোর্ড মিল সংলগ্ন), দুপতারা, আড়াইহাজার, নারায়ণগঞ্জ
সত্যবান্দি এলাকার উদয়ন বোর্ড মিল সংলগ্ন স্থান থেকে আরও একটি ২ ইঞ্চি ব্যাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকার আনুমানিক ৫০০টি বাড়ির ৬০০টি আবাসিক বার্নারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই স্পট থেকে প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের ২ ইঞ্চি ব্যাসের পাইপ উচ্ছেদ করা হয়।

অভিযানে এক্সকাভেটরের মাধ্যমে সোর্স পয়েন্ট থেকে সম্পূর্ণ অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করে জব্দ করা হয়। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং /ক্যাপিং করার মাধ্যমে অবৈধ সংযোগের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সরকারি সম্পদ রক্ষা এবং গ্যাস বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost