1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসনে পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা প্রদান-ডিসির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

জলাবদ্ধতা নিরসনে পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা প্রদান-ডিসির

আজ ২৪ জুন, ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফতুল্লা ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি খাল দখল মুক্ত করণ, পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক পূর্ব লালপুর থেকে নলখালী খাল পর্যন্ত, ফতুল্লা ডিআইটি মাঠের সাথে পানি সেচের পাম্প পরিদর্শন করে দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অবগত করেন।

পরিদর্শন কালে জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব আব্দুল ওয়ারেছ আনসারি, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost