1. admin@biddyuttimes.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ভালো কাজকে উৎসাহিত করতে হবে তাহলে অন্যরাও ভালো কাজ করবে – জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৩৬১ বার পঠিত

ভালো কাজকে উৎসাহিত করতে হবে তাহলে অন্যরাও ভালো কাজ করবে – জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

 

ভালো কাজকে উৎসাহিত করতে হবে তাহলে অন্যরাও ভালো কাজ করবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা সভায় তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ভালো কাজে উৎসাহিত করলে সমাজ ও দেশের পরিবর্তন হবেই। যখন ভালো কাজ করার প্রবণতা বাড়ে, তখন সমাজের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব পড়ে। এটি সামাজিক ন্যায়বিচার, উন্নয়ন ও সমৃদ্ধির পথ খুলে দেয়।

জেলা প্রশাসক বলেন, ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ পেলে মানুষ নিজের এবং সমাজের উন্নয়নে ভালো কাজ করতে আরও বেশি আগ্রহী হবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন পরিলক্ষিত হবে।

আলোকিত সমাজ গঠনে ছোট বড় ভালো কাজগুলো সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে বলে মনে করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমাজ পরিবর্তনের মাধ্যমে দেশের পরিস্থিতির পরিবর্তন হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে এ পরিবর্তন শুরু করতে চাই। ভালো কাজে সকলের অংশগ্রহণ করতে হবে এবং এই ভালো কাজের প্রচারণাকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এর ফলে সমাজ থেকে খারাপ কাজগুলি ও কুসংস্কার দূর করতে পারলে সামাজিক মূল্যবোধ সৃষ্টি করে সমাজ সংস্কৃতির আমূল দ্রুত পরিবর্তন করতে পারবো।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost