1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

কৃষি উপদেষ্টার বারটান পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

কৃষি উপদেষ্টার বারটান পরিদর্শন

 

মাননীয় কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ৯ জুন সোমবার কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) পরিদর্শন করেন। কৃষি মন্ত্রণালয়ের অভিভাবক এবং বারটান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে অবস্থিত বারটানের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামো ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি চলমান গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের জনগণের পুষ্টিমান উন্নয়নে বারটানকে আরও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বারটানের প্রশাসনিক ভবনের পাশে ঔষধি উদ্ভিদ প্লটে একটি অর্জুন বৃক্ষ রোপণ করেন।

উপদেষ্টা মহোদয় বারটানের বিভিন্ন গবেষণা ও প্রদর্শনী প্লট, পোলট্রি ও গবাদি পশু পালনের শেড, আধুনিক যন্ত্রপাতিসম্পন্ন ল্যাবরেটরি ইত্যাদি পরিদর্শন করেন এবং বারটানের সকল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব রেহেনা আকতার, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া , পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ বারটানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost